November 12, 2026, 1:42 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর -নাজিরপুর- জিয়ানগর)আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন এর পিরোজপুর সদর উপজেলার নির্বাচনীয় বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারী) পিরোজপুর শহীদ মিনার চত্ত্বরে বিকেল তিনটায় উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় পিরোজপুর জেলা বিএনপির
আহবায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

পিরোজপুর শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন- “আপনাদের ভোটে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। গরীব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ আর কোনো লুটেরাদের পকেটে যেতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এলাকার অবকাঠামোর উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণে শিল্প কারখানা নির্মাণ, যুবসমাজকে মাদকমুক্ত করনসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় পিরোজপুর সদর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে মিছিল নিয়ে জনসভায় উপস্থিত ছিলেন।

জনসভা শেষে পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহীদ মিনার চত্বর থেকে শুরু করে ধানের শীষের মিছিল নিয়ে পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা