November 12, 2026, 11:23 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত,সভাপতি শামসুদ্দোহা- সম্পাদক সাদ্দাম

পিরোজপুর প্রতিনিধিঃ শাহিন ফকির

পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত,সভাপতি শামসুদ্দোহা- সম্পাদক সাদ্দাম

পিরোজপুর প্রতিনিধিঃ শাহিন ফকির

পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর বার্ষিক সাধারণ সভা শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা। সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম এবং
সভায় পরিষদের সদস্য-সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি চাকুরিজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে এই পরিষদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ও ভবিষ্যতেও রাখবে।

সভায় আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয় এতে মোঃ শামসুদ্দোহা সভাপতি,মোঃ সাদ্দাম হোসেন কে সাধারন সম্পাদক,মোঃ আখিরুজ্জামান রাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নতুন দায়িত্বে আসা নেতৃবৃন্দ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা