পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে এ্যাডঃ সেলিম রেজা হাবিব ভাইয়ের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে এ্যাড. আতাউর রহমান মুসান্না
এস এম ফাহিম
আমিনপুর থানা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. সেলিম রেজা হাবিবের বিজয় নিশ্চিত করতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন আহাম্মদপুর ইউনিয়নের বিশিষ্ট আইনজীবী ও জনপ্রিয় সমাজসেবক এ্যাড. আতাউর রহমান মুসান্না।
তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন বিএনপির ধানের শীষ প্রতীকের বার্তা ও এ্যাড. সেলিম রেজা হাবিবের উন্নয়ন ভাবনা।
এ্যাড. মুসান্না বলেন, দেশের মানুষ আজ সত্যিকারের গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে চায়। সেই লক্ষ্যে ধানের শীষ প্রতীকই জনগণের আশার প্রতীক। তিনি আহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসী জানান, এ্যাড. আতাউর রহমান মুসান্নার নিরলস প্রচারণায় সুজানগর-বেড়া জুড়ে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা বিশ্বাস করেন, এ্যাড. সেলিম রেজা হাবিবের নেতৃত্বে এই আসনে বিএনপি ঐতিহাসিক বিজয় অর্জন করবে।