August 18, 2026, 7:23 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।
ফেসবুকে পাওয়া ছবি

পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুয়েল কার্ডের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই কার্ডে এক ব্যক্তির নামে ফুয়েল কার্ড ইস্যু করা হয়েছে এবং সেখানে একটি ড্রাইভিং লাইসেন্স নম্বর উল্লেখ রয়েছে। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।
বর্তমান নিয়ম অনুযায়ী, ফুয়েল কার্ড পেতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এ অবস্থায় কীভাবে যাচাই-বাছাই ছাড়া কার্ডটি ইস্যু করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি শুধু বিধিমালা লঙ্ঘনের বিষয়ই নয়, বরং সংশ্লিষ্ট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এলাকাবাসীর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা