November 12, 2026, 3:35 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

শহিদুল ইসলাম প্রতিনিধি নীলফামারী

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর যৌথ উদ্যোগে র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।
আয়োজকরা জানান, রমজান মাস আত্ম সংযম, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এবং পবিত্র এ মাসের মর্যাদা রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এ র‍্যালির আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, “ পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যা পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক হয়।”
র‍্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পবিত্র রমজানের শিক্ষা ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা