পঞ্চগড়ে জমে উঠেছে জামাতের নির্বাচনী প্রচারণা
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় উপজেলার ১নং অমর খানা ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। গ্রামজুড়ে এখন বইছে ভোটের হাওয়া, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রতীক ‘শাপলা কলি ’কে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তারা গ্রামটির অলিগলি ঘুরে ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং হ্যাঁ ভোটের প্রচার ও দলীয় বার্তা তুলে ধরছেন।
দলীয় নেতারা জানান, জনগণের দোরগোড়ায় গিয়ে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরাই এ প্রচারণার মূল উদ্দেশ্য। নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তারা।
এদিকে প্রচারণাকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মাঝেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে নির্বাচনকেন্দ্রিক নানা কথাবার্তা। সব মিলিয়ে পঞ্চগড় -১ আসনে এখন স্পষ্ট নির্বাচনী আমেজ।