November 11, 2026, 9:35 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে চশমা প্রতীকের লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ প্রচারণা জাগপা ও ৮দলীয় জোটের নেতাকর্মীদের ব্যাপক মাঠ–পর্যায়ের গণসংযোগ

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে চশমা প্রতীকের লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ প্রচারণা
জাগপা ও ৮দলীয় জোটের নেতাকর্মীদের ব্যাপক মাঠ–পর্যায়ের গণসংযোগ

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে জাগপা ও ৮দলীয় জোটের উদ্যোগে লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে শহরের ব্যস্ততম এলাকা—হাটবাজার, বাসস্ট্যান্ড, গুরুত্বপূর্ণ সড়কচত্ত্বর ও জনসমাগমস্থলে এ কর্মসূচি পরিচালনা করেন স্থানীয় জোটের নেতাকর্মীরা।

প্রচারণা চলাকালে জাগপার চশমা প্রতীকের পাশাপাশি জোটভুক্ত অন্যান্য দলের প্রতীক—দাঁড়িপাল্লা, হাতপাখা, রিক্সা, দেওয়ালঘড়ি, বটগাছ ও ফুলকপি ব্যাপকভাবে প্রচার করা হয়। পিকআপ ভ্যানে স্থাপিত ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রতীক পরিচিতি, জোটের বার্তা, নির্বাচনী আহ্বানসহ বিভিন্ন কার্যক্রম প্রচার করা হয়। এতে পথচারী, দোকানদার, বাজারের ক্রেতা এবং সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে জোটের ভোটপ্রার্থনার বার্তা তুলে ধরা হয়।

এ সময় নেতাকর্মীরা এলাকার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং সামনাসামনি আলোচনার মাধ্যমে জোটের নীতিমালা ও লক্ষ্য তুলে ধরেন। তারা বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে জনগণের সমর্থন অপরিহার্য।

নেতারা আরও বলেন, আসন্ন নির্বাচনে জোটকে বিজয়ী করতে সাধারণ ভোটারদের সচেতন করা এবং প্রতীকগুলো সবার কাছে পরিচিত করা এখন সবচেয়ে বড় লক্ষ্য। প্রচারণার অংশ হিসেবে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানানো হয় এবং ভোটারদের প্রতীকভিত্তিক সিল দেয়ার অনুরোধও করা হয়।

জোটের দায়িত্বশীলরা জানান, পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে এমন ভ্রাম্যমাণ প্রচারণা চালানো হবে। জেলার প্রতিটি গ্রাম, হাটবাজার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে ভোটারদের কাছে জোটের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরাই এই প্রচারণার মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে জেলা কমিটির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। পুরো প্রচার কার্যক্রম তদারকিতে ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জাগপার প্রচার সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। তিনি বলেন, “জোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সবসময় মাঠে আছি। জনগণই আমাদের শক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা