November 13, 2026, 8:01 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পঞ্চগড়ে এসএ কুরিয়ারে পাঠানো রাবারের ভেতর থেকে ৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে এসএ কুরিয়ারে পাঠানো রাবারের ভেতর থেকে ৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে এসএ কুরিয়ার
সার্ভিসের মাধ্যমে পাঠানো রাবারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবার একটি বড় চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৪ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার এসএ কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ারে আসা একটি সন্দেহজনক পার্সেল তল্লাশি করা হলে রাবারের ভেতরে লুকানো অবস্থায় বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ সময় উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৪ হাজার ৮০০টি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা