November 12, 2026, 1:38 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের জায়গায় পাকা ঘর নির্মাণে প্রশাসনের বাঁধা

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের জায়গায় পাকা ঘর নির্মাণে প্রশাসনের বাঁধা

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়ন পরিষদের জায়গায় পাকা ঘর নির্মাণে বাঁধা দিয়েছে প্রশাসন। শনিবার এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অমরখানা ইউনিয়নের ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের জায়গার তিন হাত পরিমাণ অংশে পাকা ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাঁকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। পরে প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে বাঁধা প্রদান করেন।

ঘর মালিক ফয়জুল ইসলাম বলেন, “আমার ঘরের সামান্য অংশ পরিষদের জায়গায় পড়েছে। চেয়ারম্যান বলেছেন ধারি দিয়েও পাকা তুলতে পারবো না। তাই আমি ইটের গাঁথনি দিয়ে তৈরি শুরু করেছিলাম। পরে বাঁধা দেওয়ায় কাজ বন্ধ রেখেছি।”

স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায় ৫০ বছর ধরে কয়েকটি পরিবার বসবাস করছে। তারা পরিষদের জায়গার কিছু অংশে কাঁচা ঘর নির্মাণ করে বসবাস করছে। তবে পাকা স্থাপনা করতে প্রশাসনের অনুমতি নেই।

অমরখানা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, “ইউনিয়ন পরিষদের জায়গায় ইটের গাঁথনি করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।”

স্থানীয়দের মতে, পরিষদের জায়গায় একাধিক কাঁচা ঘর আগে থেকেই রয়েছে, তবে ভবিষ্যতে প্রশাসন চাইলে এগুলো উচ্ছেদ করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা