November 12, 2026, 12:15 pm
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ

নীলফামারী-৩ আসনে ধানের শীষের প্রার্থীর পথসভা রূপ নেয় জনসভায়।

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী-৩ আসনে ধানের শীষের প্রার্থীর গণজোয়ার, পথসভা রূপ নেয় জনসভায়।

সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মনোনীত আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী গণজোয়ারে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা পরিণত হয় বিশাল জনসভায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে, ভোট ও দোয়া সালাম বিনিময় সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন, আলহাজ্ব সৈয়দ আলী একজন পরীক্ষিত নেতা, তার হাত ধরেই এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

এছাড়াও সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল হক, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, পৌর যুবদলের নেতা শেখ সাদি লাভলু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, শ্রমিক দলের ইউনুস আলী,যুবনেতা আবু তোরাব ইমন সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা