November 12, 2026, 1:44 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

নীলফামারীতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে

শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম (৪০) নামে এক ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলতেন৷ তার বাবার সূত্রে পাওয়া তার মা ও বোনের জমি তিনি দীর্ঘদিন ধরে লিখে নেওয়ার জন্য তাদের চাপ দিয়ে আসছেন। আজকে সকালের দিকে নুর আলম তার মা ও বোনকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। তার মা জমি লিখে না দিতে চাইলে বিকেলের দিকে নুর আলম বিক্ষুব্ধ হয়ে তার মায়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে ঘরসহ সব জিনিসপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নুরজাহান বেগম বলেন, আমার ছেলে নুর আলম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত। সে লম্পট টাইপের ছেলে, জুয়ায় আসক্ত হয়ে সবকিছু বিক্রি করে দিয়েছে। এখন সে আমার কাছে আমার জমির অংশ এবং আমার মেয়ের জমির অংশ লিখে চায়। সেটি না দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। আজকে সকালে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিয়েছে না দেওয়ার কারণে বিকেলে আমার ঘর পুড়ে দিলো আগুন দিয়ে। আমি এখন কই যাব, কই থাকব।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার একটি খবর পেয়েছি সেখানে পুলিশের একটি টিম গেছে। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা