November 12, 2026, 1:36 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

নবাবগঞ্জে রাতের আঁধারে নার্সারিতে তাণ্ডব: শতাধিক আমগাছ ও চারশ’ লিচুগাছ কেটে ধ্বংস

দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান খান

নবাবগঞ্জে রাতের আঁধারে নার্সারিতে তাণ্ডব: শতাধিক আমগাছ ও চারশ’ লিচুগাছ কেটে ধ্বংস

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ মেহেদী হাসান খান

দিনাজপুরের নবাবগঞ্জে পুরোনো বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নার্সারির শতাধিক আমগাছ ও প্রায় চারশ’ লিচুর চারা কেটে ফেলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয়দের প্রশ্ন—“গাছের সঙ্গেও এমন শত্রুতা হয় নাকি?” তারা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বলেন, বিরোধ থাকতেই পারে, তাই বলে রাতের অন্ধকারে বাগান উজাড় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাগান মালিক হাসানুর আলমের অভিযোগ
ইসলামপুর গ্রামের বাসিন্দা ও নার্সারির মালিক হাসানুর আলম জানান, লিজ নেওয়া জমিতে তিনি কয়েক হাজার চারা নিয়ে নার্সারি গড়ে তুলেছেন। এই নার্সারিই তার পরিবারের জীবিকা। দীর্ঘদিন ধরে একই গ্রামের পারভেজ, হাসানুর ও মনোয়ারের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ চলমান। একাধিকবার স্থানীয় শালিশ হলেও তা মানেনি প্রতিপক্ষ।

হাসানুর জানান, শনিবার রাত ২টার দিকে পারভেজ ১৫–২০ জন ভাড়াটিয়া লোক নিয়ে তার নার্সারিতে হামলা চালায়। গাছ কাটার শব্দে তিনি ঘর থেকে বের হলে মুখোশধারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। গাছ কেটে চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

“এই নার্সারি দিয়েই আমার সংসার চলে। এমন ক্ষতি আমি কীভাবে সামলাব?” —বেদনাভরা কণ্ঠে বলেন হাসানুর।

এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয় কয়েকজন জানান,
“শত্রুতা থাকতেই পারে, কিন্তু গাছ কেটে ফেলা অত্যন্ত ন্যক্কারজনক। যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”

অভিযুক্ত পারভেজের দাবি
অভিযোগ অস্বীকার করে পারভেজ বলেন,
“হাসানুর নিজেই গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। জমি নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন। আমিই কেন গাছ কাটব?”

পুলিশের অবস্থান
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,
“উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা জমিজমি নিয়ে বিরোধে জড়িত। ঘটনাস্থল দেখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা