ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, স্টাফদের উপর হামলা।
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটার পর শিশুটির স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে এবং একপর্যায়ে জরুরি বিভাগে কর্মরত স্টাফদের উপর হামলা চালায়।
অক্সিজেন এর অভাবে শিশুটি মারা গিয়েছে বলে অভিযোগ করে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগে মারধরের ঘটনা ঘটায়, এতে ১জন স্টাফ আহত হন।
পরিস্থিতি অবনতির দিকে গেলে খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কি।