November 12, 2026, 5:15 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ধর্মপাশা উপজেলায় বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ)

ধর্মপাশা উপজেলায় বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত ধর্মপাশা উপজেলায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার মধ্যবাজারে নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: লিয়াকত আলী। উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান বার বার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক মোশাহিদ তালুকদার,
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক আগেমদ হুমায়ুন কবির রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর হক মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তোলুন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা