November 12, 2026, 2:40 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শহীদ গোলাম রাব্বানী, শহীদ আতিকসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে নীলফামারীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকাল তিন ঘটিকায় দুবাছুরী দ্বিমুখী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও নীলফামারী-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। এছাড়াও জেলা যুবদলের নেতা শাহাদাত হোসেন চৌধুরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা লক্ষ্মীচাপ বিএনপি নেতা শহীদ গোলাম রাব্বানীর কবর জিয়ারত করেন। পরে পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা