November 12, 2026, 1:36 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

“দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই”— জলঢাকায় ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা

আব্দুল হালিম নীলফামারী প্রতিনিধি

​”দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই”— জলঢাকায় ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা

আব্দুল হালিম নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং জলঢাকা উপজেলার নবাবগঞ্জ স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের সার্বিক উন্নয়নে হাত পাখা মার্কার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​প্রধান অতিথির বক্তব্য:
সভার প্রধান অতিথি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সভাপতি, সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সরকার তার বক্তব্যে বলেন, “একমাত্র হাত পাখা মার্কার প্রার্থীরাই সঠিক পথে অবিচল আছে। আমরা রাজনীতি করি আল্লাহকে ভয় করে। আমাদের দলে কোনো দুর্নীতি নেই, কোনো চাঁদাবাজি নেই।” তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে এলাকায় আনসার ক্যাম্প স্থাপনসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করবেন।

​বিশেষ অতিথিদের বক্তব্য:
বিশেষ অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক কারী মোহাম্মদ হারুনুর রশিদ ঈমানি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “হাত পাখা মার্কায় ভোট দিলে তা বৃথা যাবে না।” তিনি ইসলামের ইতিহাস থেকে নমরুদের আগুনের উদাহরণ টেনে বলেন, সত্যের পক্ষে থাকা সামান্য ক্ষুদ্র প্রয়াসও আল্লাহর দরবারে কবুল হয়।

​জলঢাকা পৌর শাখার সভাপতি মাওলানা শেখ ফরিদ উদ্দিন বলেন, “কোরআনের শাসন
প্রতিষ্ঠিত হলেই মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত হবে। দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি এবং বিএনপির সাথে কোনো জোটে না গিয়ে এককভাবে জনগণের বিশ্বাসের ওপর ভিত্তি করে রাজনীতি করছে।
উপস্থিত, ​উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম দীর্ঘ ১৭ বছরের শাসন আমলের সমালোচনা করে বলেন, “রাষ্ট্র পরিচালনার নামে যারা দেশ শোষণ করেছে, তাদের হাত থেকে পরিত্রাণের সময় এসেছে। ফ্যাসিস্ট শক্তির পতনের জন্য আমাদের সকলকে হাত পাখা মার্কায় ঐক্যবদ্ধ হতে হবে।”

​সহ-সভাপতি ইবনে তবির মোঃ সোফান আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের রাজনীতি করে। তিনি ২০০১ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, ক্ষমতার লোভে অনেকে আদর্শ বিসর্জন দিলেও পীর সাহেব চরমোনাই এককভাবে সত্যের পথে রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
​সমাপ্তি:
সভার শেষ পর্যায়ে সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হক দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত শত শত জনতা হাত পাখা মার্কার সমর্থনে স্লোগান দিয়ে সভা সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা