November 12, 2026, 3:35 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় বগুড়ার মাটিতে তারেক রহমান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় বগুড়ার মাটিতে তারেক রহমান

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

দীর্ঘ ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার পৈতৃক জেলা বগুড়ায় এসেছেন। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচি শেষে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সন্ধ্যায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাঁকে বরণ করে নিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
জনসভাস্থলে মাইকিং, মঞ্চ প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টানিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার রাত বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন। এছাড়া শুক্রবার তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

এদিকে, হোটেল নাজ গার্ডেন কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যানার ও দেও হয়—
“আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

— হোটেল নাজ গার্ডেন কর্তৃপক্ষ, বগুড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা