November 12, 2026, 1:42 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

দিনাজপুর-৬ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম

মোঃ মেহেদী হাসান খান হিলি দিনাজপুর

দিনাজপুর-৬ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম।

মোঃ মেহেদী হাসান
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককের মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার বিকাল ৩টায়(২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম তাঁর মনোনয়ন পত্র গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সহ দ্বায়িত্বশীল বৃন্দ।
দিনাজপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে তিনি বলেন, আলহামদুলিল্লাহ! আজ সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের পরে সকল কার্যক্রম সম্পূর্ণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে দলীয় দ্বায়িত্বশীলদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি ইনশাআল্লাহ!
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শের রাজনৈতিক দল। এই সংগঠনের মূলনীতি হচ্ছে আনুগত্য করা। বিগত দীর্ঘ সতের বছর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যেভাবে জেল, জুলুম নির্যাতন সহ্য করে অন্য দলে করা হয়েছে কি না সন্দেহ আছে। এমন কি আমাদের কেন্দ্রীয় নেতাদের বিচারের নামে হত্যা পর্যন্ত করা হয়েছে। এরপরও ন্যায় ইনসাফ, দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়তে আমাদের দলীয় নেতা-কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে এবং দাবি আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন বলে আমি বিশ্বাস করি।
আমি বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এর সময়ে দলীয় সিদ্ধান্তে দুই বার জাতীয় সংসদ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছি এবং জনগনের ভোটে নির্বাচিত হয়ে ও আমাকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। এছাড়াও আমি দীর্ঘ দিন সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক দক্ষিণ দিনাজপুর এর জেলা আমীর এর দ্বায়িত্ব পালন করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমার নির্বাচনি এলাকার চার উপজেলার বিভিন্ন ধর্ম,বর্ণ ও সকল পেশাজীবি এবং সাধারণ মানুষ ও মা বোনদের সাথে কথা বলেছি। এসময় তাদের মধ্যে যে উৎস উদীপনা আমি দেখেছি এতে আমি আশ্বস্ত হয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা ও বিভিন্ন কর্মসূচি দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে যেভাবে সফল করতিছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, সুষ্ঠ ও নিরেপক্ষ ভাবে অনুষ্ঠিত হলে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ! বিগত দিনে ও এই আসনে জামায়াতের সংসদ নির্বাচিত হয়েছেন। দিনাজপুর-৬ আসন জামায়াতে ইসলামীর ঘাঁটি বলে পরিচিত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা