November 13, 2026, 7:52 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

দিনাজপুরের বিরলে বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের বিরলে বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বিটের বনভূমিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় বনভূমি থেকে মাটি কাটার দায়ে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭), ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আলতাফ হোসেন (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০)।
ভ্রাম্যমাণ আদালত মো. শহিদুল ইসলাম ও মো. আলতাফ হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে আব্দুল ওয়াহেদ আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা