November 12, 2026, 2:41 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেজগাঁও কলেজ ছাত্রদলের আসনভিত্তিক সমন্বয় কমিটি ঘোষণা সিরাজগঞ্জে দায়িত্ব পেলেন একাধিক

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
তেজগাঁও কলেজ ছাত্রদলের আসনভিত্তিক সমন্বয় কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে দায়িত্ব পেলেন একাধিক নেতা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
১৬ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখার নেতাকর্মীদের নিয়ে আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠিত এই কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নিজ নিজ সংসদীয় আসনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা হলো একাধিক।
তেজগাঁও কলেজ ছাত্রদলের একাধিক নেতা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সাংগঠনিকভাবে অঞ্চলটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সিরাজগঞ্জ-১ আসন

যুগ্ম আহবায়ক: মারুফ হাসান

আহ্বায়ক সদস্য: মোঃ মনিরুল কবির

সদস্য: সুজন মিয়া

সিরাজগঞ্জ-৩ আসন
যুগ্ম আহবায়ক: রাসেল রানা শাহিন

সিরাজগঞ্জ-৪ আসন
যুগ্ম আহবায়ক: হাফিজ আল মাহমুদ

সদস্য: মোঃ রাহাবুল হোসেন

অন্যান্য উল্লেখযোগ্য আসন
এই সমন্বয় কমিটিতে নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন আসনের নেতাকর্মীরাও দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদল আশা প্রকাশ করেছে, এই আসনভিত্তিক সমন্বয় কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নির্বাচনমুখী কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা