August 19, 2026, 11:52 am
শিরোনাম :
জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির বৃক্ষরোপণ ও সচেতনতা র‍্যালি

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ

​নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ঔষধি বৃক্ষরোপণ।
​বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং মশার বংশবৃদ্ধি রোধে ড্রেন ও জমে থাকা পানি পরিষ্কারের ওপর জোর দেন। এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঔষধি গুণাগুণ সমৃদ্ধ পরিবেশ তৈরিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। তরুণ সমাজ তথা বিএনসিসি ক্যাডেটরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ ডেঙ্গুমুক্ত সুস্থ ক্যাম্পাস গঠনে বড় ভূমিকা রাখবে।”
​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মো. গোলাম মোস্তফা চৌধুরী, উপাধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ।
​মনিরা জেসমিন, সম্পাদক, শিক্ষক পরিষদ।
​এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
​পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ ক্যাডেটদের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা