ডিমলায় আগে রাজপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরে সংবাদ সম্মেলনে ‘খেজুর গাছ’ বয়কটের ডাক
আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মনজুরুল ইসলাম আফিনদীকে ‘খেজুর গাছ’ প্রতীকে সমর্থনের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডোমার-ডিমলা উপজেলা ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক জোট প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ফুঁসে উঠেছে ডোমার- ডিমলা উপজেলার বিএনপি ও সাধারণ জনগণ
বাংলাদেশ জাতীয়
ত্রোয়েদশ নির্বাচনকে ঘিরে বিএনপির তৃতীয়তম
জোট প্রার্থী ঘোষণা হয়
গত ২৪ ডিসেম্বর ২০২৫, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতার ঘোষণা দেন। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষিত জোট প্রার্থী ও আসনসমূহ:
মির্জা ফখরুল আলমগীর শরিকদের জন্য যেসব গুরুত্বপূর্ণ আসন ঘোষণা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য চারটি হলো:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা): মাওলানা মনজুরুল ইসলাম আফিনদী (জমিয়তে উলামায়ে ইসলাম)। প্রতীক: খেজুর গাছ।
নারায়ণগঞ্জ-৪: মুফতি মনির হোসাইন কাসেমী (জমিয়তে উলামায়ে ইসলাম)।
বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য)।
পটুয়াখালী-৩: নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ)।
এই ঘোষণার পরপরেই নীলফামারী -১ ডোমার ডিমলার উপজেলার বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ জনগণ কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেন এবং রাস্তায় টিয়ার জ্বালিয়ে সাথে সাথে বিক্ষোভ মিছিল পালন করে।
হাই কমান্ডারের আত্মঘাতী সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিদিনই ডোমার -ডিমলা উপজেলার নানা স্থানে খেজুর গাছকে বায়কট ও শাহরিন ইসলাম তুহিন কে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল চালিয়ে আসতেছে। ডোমার ডিমলা বিএনপি’র নেতৃবৃন্দ ভক্তবিন্দু ও সাধারণ জনগণ তারই প্রেক্ষাপটে —
আজ শনিবার (২৭ ডিসেম্বর২০২৫ইং) সকাল ১১.০০ ঘটিকায় হাই কমান্ডার আত্মঘাতী সিদ্ধান্তকে পরিবর্তনের দাবিতে ডোমার -ডিমলা উপজেলা বিএনপি এবং বিএনপি’র সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ একজোট হয়ে রাজপথে নেমে আসেন।
সকাল থেকেই দুই উপজেলার হাজার হাজার জনতা মিছিলে সমবেত হন। দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একসাথে রাজপথ দখল করে স্লোগান দেন। তাদের দাবি— দুই তিন মানিনা এক ছাড়া বুজিনা “ভাড়াটে প্রার্থী মানি না, তুহিন ভাইকে ছাড়া বুজিনা।
” দীর্ঘ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের ফলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়
বিশাল এই বিক্ষোভ মিছিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেন এবং শহরের ডিমলা শুটি বাড়ি গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
মিছিল শেষে ডিমলা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তাদের ভাষা ও আল্টিমেটাম —-
ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাব্বানী প্রধান বলেন, ‘
তিনি বলেন,
আমরা সকলে জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নি জনাব শাহরিন ইসলাম তুহিন কে নিয়ে আমাদের স্বপ্ন আছে আমরা স্বপ্নদ্রষ্টা হিসেবে তাকে মানি। এই এলাকার বেকার তরুণ, যুবক, যুবতীদের জন্য কাজ করে যাচ্ছেন।
ডোমার ডিমলার অসংখ্য উন্নয়নমূলক কাজ করে গেছেন। তারই দৃষ্টান্তমূলক উন্নয়নকে কেন্দ্র করে আজ ও ডোমার ডিমলার সাধারণ মানুষ তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন।
তিনি আরো বলেন, এই আসনে যদি নমিনেশন পূর্ণ বিবেচনা না করা হয় তাহলে নিচ্ছিত বিএনপি একটি আসন হারাবে। পাশাপাশি নীলফামারী -২,৩ এর উপর এর প্রভাব পড়বে।
তিনি আরো বলেন আমি আশা করি কেন্দ্রীয় নেতা বিন্দুর কাছে, সর্বস্তরের সাধারন মানুষ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন কে চায়, পূর্ণ বিবেচনা করে এই আসনটি তাকে দেওয়া হোক ।
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই আসনে তুহিন ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামবে না। প্রয়োজনে জোটের প্রার্থীকে বর্জন করা হবে।