November 12, 2026, 11:45 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের সফল অভিযান অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, সাতজনকে জীবিত উদ্ধার

টেকননাফ উপজেলা প্রতিনিধি

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের সফল অভিযান
অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, সাতজনকে জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড়ি এলাকায় মানব পাচারচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা শিশু, নারী ও পুরুষসহ মোট সাতজন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড কর্তৃপক্ষ এ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে। কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম পাহাড়কে কেন্দ্র করে একটি মানব পাচারচক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন পাচারকারীরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র, গুলি এবং পাচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটক মানব পাচারকারীরা সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে অবৈধ পথে মানুষ পাচারের পরিকল্পনা করে আসছিল। উদ্ধারকৃত সাতজন ভুক্তভোগীর মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ এবং এ চক্রে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। টেকনাফসহ সমুদ্র উপকূলীয় এলাকায় অবৈধ মানব পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা