November 12, 2026, 12:15 pm
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ

জুলাই যুদ্ধা মোহাম্মদ ছাইফুল ইসলাম আদাবর থানা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক নির্বাচিত

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া উপজেলা প্রতিনিধি

জুলাই যুদ্ধা মোহাম্মদ ছাইফুল ইসলাম আদাবর থানা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক নির্বাচিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া উপজেলার কৃতি সন্তান ও জুলাই যুদ্ধা মোহাম্মদ ছাইফুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর জাতীয় ছাত্র শক্তির আওতাধীন আদাবর থানার আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মোহাম্মদ ছাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। জুলাই আন্দোলনে তার সাহসী ভূমিকা ও ত্যাগী নেতৃত্ব সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ছাত্র অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে তিনি বরাবরই সোচ্চার ছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়ায় মোহাম্মদ ছাইফুল ইসলাম বলেন, “জাতীয় ছাত্র শক্তির আদর্শ বাস্তবায়নে এবং আদাবর থানায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সংগঠনের ওপর অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চাই।”

তার এই মনোনয়নে হাতিয়াবাসীসহ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে আদাবর থানা ছাত্র শক্তি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা