November 12, 2026, 8:42 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সিমান্ত তালুকদার রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার নির্দেশনা অনুযায়ী (রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ (অষ্টম শ্রেণি) এর ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) তারিখের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উক্ত নির্দেশনার আলোকে ধানগড়া উচ্চ বিদ্যালয়ে সকল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পুনর্নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সময় অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশোধিত পরীক্ষার সময়সূচি (সম্ভাব্য):
২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার): বাংলা (সকাল ১০টা–১টা)
২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার): ইংরেজি (সকাল ১০টা–১টা)
৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): গণিত (সকাল ১০টা–১টা)
৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার): পরীক্ষা স্থগিত

৫ জানুয়ারি ২০২৬ (সোমবার): স্থগিত পরীক্ষা (বিজ্ঞান / বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

কর্তৃপক্ষ জানিয়েছে বোর্ডের অনুমোদনক্রমেই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সময়মতো অন্যান্য পরীক্ষাও গ্রহণ করা হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা