November 13, 2026, 12:27 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের জন্মদিনে জলঢাকায় শুভেচ্ছার বন্যা

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের জন্মদিনে জলঢাকায় শুভেচ্ছার বন্যা

সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের জন্মদিন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় উপজেলা ও পৌর তরুণদলের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তরুণ নেতাদের শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে ওঠে দলীয় অঙ্গন।

শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে আসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর অবিচল আস্থা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান তরুণ নেতাদের জন্য অনুপ্রেরণা। তারা মনে করেন, তার নেতৃত্বে তরুণদের সংগঠন আরও সুসংহত ও শক্তিশালী হবে।

জলঢাকা উপজেলা তরুণদলের নেতারা জানান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম কেবল কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূল নেতাকর্মীদেরও একজন আস্থার জায়গা। দলের সকল পর্বে তাঁর কর্মদক্ষতা, ত্যাগ ও সাহসিকতা তরুণসমাজকে সংগঠিত হওয়ার পথে নতুন উদ্দীপনা যোগাচ্ছে। তারা আরও বলেন, অবাধ-নিরাপদ ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সবসময় প্রথম সারিতে ছিলেন।

পৌর তরুণদলের নেতারা শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজপথের আন্দোলনে বারবার নির্যাতিত হওয়া সত্ত্বেও তিনি কখনো পিছু হটেননি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা অনুকরণীয়। দল ও দেশের কঠিন সময়ে তিনি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

শুভেচ্ছাবার্তায় নেতাকর্মীরা আরও বলেন, “আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলামের আগামীর পথচলা হোক আরও সফল, আরও উজ্জ্বল। তরুণদের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, কেক কাটার আয়োজন এবং অসহায়দের মাঝে খাবার বিতরণও করা হয়। তরুণদলের নেতারা এ দিনটিকে “সংগ্রামী নেতৃত্বের অনুপ্রেরণার দিন” হিসেবে উল্লেখ করেছেন।

নেতাকর্মীদের শুভেচ্ছায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা