November 12, 2026, 12:58 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র নদীভাঙন, মানববন্ধনকারীদের নামে মামলা

মো: সিমান্ত তালুকদার

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র নদীভাঙন, মানববন্ধনকারীদের নামে মামলা

মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে নদীভাঙন ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে অভিযোগ রয়েছে, ওই আশ্বাসের কয়েকদিন পরই মানববন্ধনে অংশ নেওয়া প্রায় সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এখন আর কেউ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন চললেও এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত থাকতে পারে। এমনকি কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় চৌহালী উপজেলার আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা