November 11, 2026, 11:00 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে ধানের শীষের পক্ষে কুশল বিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দরে ধানের শীষের পক্ষে কুশল বিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে কুশল বিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

তিনি পশ্চিম মহাদানী পাড়া, ঝাড়ুয়া পাড়া, চাপাই মহাদানী, দেবিগঞ্জ, বড়বাড়ি পাড়া ও ক্যাম্পের দাঙ্গা ডাঙ্গাপাড়া এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও উন্নয়নমূলক নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।

এ সময় আখতারুজ্জামান মিয়া বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”

স্থানীয় জনগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পরিবর্তনের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা