November 11, 2026, 10:57 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে দুঃস্থ নারী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন–বাইসাইকেল বিতরণ

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে দুঃস্থ নারী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন–বাইসাইকেল বিতরণ

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।

২০২৫–২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও গরিব মহিলাদের পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা জানান, সেলাই মেশিন পেয়ে দরিদ্র নারীরা ঘরে বসে আয়ের সুযোগ পাবেন এবং শিক্ষার্থীরা বাইসাইকেল পেয়ে দূর-দূরান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সুবিধা হবে।

উপজেলা প্রশাসন জানায়, এডিপির প্রকল্পের মাধ্যমে প্রতিবছরই সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয় এবং এ উদ্যোগ দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা