November 13, 2026, 7:22 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্ চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মোঃ নুর আলম জিকু।

চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মোঃ নুর আলম জিকু।

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চরফ্যাশন-মনপুরা আসনের সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন।

এ সময় জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতারা প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবদলের রাজনৈতিক ভূমিকা, নেতাকর্মীদের দায়িত্ব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন বলেন, “জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে যুবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আপনাদের এই জনপদের মাটি ও মানুষের সন্তান। নির্বাচনের সময় আপনাদের সঙ্গে যে অঙ্গীকার করেছি, ইনশাআল্লাহ তা পালন করব। আপনারা ধৈর্য ধরুন। আমাদের সরকারের বয়স মাত্র সাত মাস।”

তিনি আরও বলেন, “আমি তখন আপনাদের বলেছি, যারা আমার সঙ্গে আছেন, তাঁরাও নিরাপদ। আর যারা বিএনপি করেছেন, কিন্তু নির্বাচনের সময় অন্যদের সঙ্গে ছিলেন, তাঁরাও আমার কাছে নিরাপদ।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যেন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আন্তরিকতার সঙ্গে কাজ করেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধান অতিথি বলেন, আমি নির্বাচনের পূর্বও বলেছি এখনো বলছি যারা আমার পক্ষে ছিলেন তারাও আমার কাছে নিরাপদ এবং আমার দলীয় লোক অন্য পক্ষের সাথে যারা ছিলেন তারাও আমার কাছে নিরাপদ কিন্তু আমি একথা বলিনি যে আওয়ামী লীগ যারা করেছেন তারা আমাদের নিকট নিরাপদ আমি তখন বলেছিলাম যারা আমার ভাইয়ের রগ কেটেছে যারা আমার ভাইকে হত্যা করেছে তারা জেলে থাকার কথা তারা আমার কাছে নিরাপদ নয় সবাইকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা