November 11, 2026, 9:35 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে বর্নি ইউনিয়নে জমজমাট গণসংযোগ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি জসিম মুন্সী

গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে বর্নি ইউনিয়নে জমজমাট গণসংযোগ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি
জসিম মুন্সী

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানীর সমর্থনে বর্নি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বর্নি ইউনিয়নের ৫নং ওয়ার্ডজুড়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহাম্মেদ এবং বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন চান। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখ, সাবেক বিএনপি নেতা জাকির ফকির, বর্নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী ও পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ায় এস এম জিলানীকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, পরিবর্তনের প্রত্যাশায় এবার ভোটাররা ধানের শীষে ভোট দেবেন।

বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, “জনকল্যাণ ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমরা একতাবদ্ধ হয়ে প্রচারণায় নেমেছি। এস এম জিলানী জনগণের ভালোবাসায় এবার বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা বিশ্বাস করি।”

প্রচারণা কার্যক্রমকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনমুখী উত্তাপ আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা