November 13, 2026, 7:06 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়ন ফরম জমা

টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি : জসিম মুন্সী

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়ন ফরম জমা।

টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি : জসিম মুন্সী।

সংসদীয় আসন ২১৭, গোপালগঞ্জ(০৩) টুঙ্গিপাড়া -কোটালিপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম এবং সহকারী রিটার্নিং অফিসার হারুন অর রশিদের কাছে জমা দেন।

আজ সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় উপস্থিত হন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী, তিনি নিজে উপস্থিত থেকে তার মনোনয়ন ফরম জমা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লা, সদস্য সচিব আমিনুল ইসলাম, সও ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, সও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে এস এম জিলানী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী আগামী নির্বাচন একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা