গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া চাইলেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষের প্রার্থীরা দেশের বিভিন্ন স্থানে দুয়ারে দুয়ারে গণসংযোগ চালাচ্ছেন। বিশেষ করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে তারা উঠান বৈঠক ও জনসংযোগে মনোযোগ দিচ্ছেন।
গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী আজ বুধবার সকাল থেকে রামচন্দ্রপুর বটতলা থেকে নিলফা বাজার পযন্ত টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার শেখ ও কুশলী ইউনয়ন বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতাকর্মীদের সাথে নিয়ে কুশলী ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, “তফসিল ঘোষণার পর আমাদের গণসংযোগ বন্ধ, তবে আমরা উঠান বৈঠক, সেন্টার কমিটি গঠনসহ অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। জনপ্রতিনিধি জনগণের কাছে যাবে, এটাই উচিত। দীর্ঘদিন রাজনীতিতে নেতাদের অভ্যাস নেই, তারা সাধারণত ঢাকায় বসে থেকে এমপি হন এবং পরে জনগণকে খুঁজে ফিরে যান। তখন জনগণের সুখ-দুঃখের কথা বলা কঠিন হয়ে যায়। তাই জনপ্রতিনিধি হওয়ার আগেও জনগণের কাছে যাওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “আজ কুশলী ইউনিয়নের প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের দোয়া ও সমর্থন চেয়েছি। এস এম জিলানীর গণসংযোগ কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমস্যাগুলো শোনার সুযোগ পেয়ে তারা বিশেষভাবে সন্তুষ্ট।