November 11, 2026, 8:10 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ

​নীলফামারী প্রতিনিধি। ১১ এপ্রিল, ২০২৬

​নীলফামারী: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।

​শহরের চৌরঙ্গি মোড় থেকে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। মিছিলটি চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,
অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি, জেলা জামায়াত।
হামিদুল ইসলাম, সেক্রেটারি নীলফামারী উপজেলা জামায়াত, কায্বী আব্দুল মালেক, অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সেক্রেটারি, নীলফামারী শহর জামায়াত।
আব্দুল কাদিম, অফিস সেক্রেটারি, জেলা জামায়াত।

মাওলানা মুসা, নায়েবে আমির, শহর জামায়াত, আহমদ রায়হান, সহকারী সেক্রেটারী এ ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে বাটার মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম বলেন:

​”গণভোট বাস্তবায়নে দেশের আপামর জনগণ তাদের সুস্পষ্ট রায় দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিএনপি সেই রায়কে অগ্রাহ্য করছে। আমরা অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষিত গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”

​তিনি আরও সতর্ক করে বলেন, জনগণের এই দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও রাজপথের আন্দোলনের ডাক দেওয়া হবে।

​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা