খুলনা মোংলা মহাসড়কের দুইপাশ ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ গাছ,বাঁশ,ইট,বালু ব্যবসায়ী।
মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনা মোংলা মহাসড়কের দুইপাশ ঘেঁষে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে শত শত কাঠের মিল ব্যবসায়ীদের রাজত্ব, কাটাখালি মোড় থেকে দিগরাজ বাজার যেমন চুলকাঠি বাজার, ফয়লা বাজার, ভাগা বাজার, গুনাই বিরিজ ইত্যাদি কিছু অসাধু মিল ব্যবসায়ী গাছ ব্যবসায়ী বাঁশ ব্যবসায়ী ইট বালু ব্যবসায়ী রয়েছে, যাহারা হাইওয়ে সড়কের পাশ ঘেঁষে গাছ, বাঁশ, ইট বালু রেখে দিনের পর দিন সম্পূর্ণ অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছেন, এদের কারণে বিভিন্ন সময়ে হাইওয়ে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে, যার কারনে ঘটে থাকে বিভিন্ন দুর্ঘটনা বেশিরভাগ শীতকালীন সময়ে কুয়াশার তীব্র চাপে কারণে ঘটনা গুলি বেশি ঘটে তবুও এসব ব্যবসায়ীদের নেই কোন উদ্যোগ, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে খালি হচ্ছে অনেক মায়ের কোল সড়কের পাশে গাছের রাখার কারণে ঝরে যাচ্ছে অনেক মানুষের প্রাণ, এভাবে চলতে থাকলে হাজার হাজার মায়ের কোল খালি হবে তবুও এদের মানবতার চোখ খুলবে না, উক্ত বিষয়টা কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফরকে জানালেন তিনি বলেন আমি নতুন এসেছি তাই সমস্ত কিছু জানা সম্ভব হয়নি তবে অতি দ্রুত আমি হাইওয়ের সড়কের আওতাধীন যে সকল ব্যবসায়ীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের মালামাল রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব অতি শীঘ্রই।