November 11, 2026, 10:59 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কাহালুতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

আল মামুন তালুকদার বগুড়া জেলা প্রতিনিধি

কাহালুতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

আল মামুন তালুকদার
বগুড়া জেলা প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে কাহালু উপজেলা পরিষদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মোশারফ হোসেন।
এদিন তিনি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জনাব কাশপিয়া তাসরিন-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া ও প্রভাষক শাহাবুদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আলহাজ্ব মোশারফ হোসেন একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে বগুড়া-৪ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা