November 12, 2026, 2:41 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: মোঃ শহিদুল ইসলাম

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: মোঃ শহিদুল ইসলাম

নীলফামারীতে আজ, ১৩/১২/২৫ – ইনক্লাব মঞ্চের ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখা।
মিছিলটি বিকাল ৪:৩০মিনিটের দিকে নীলফামারী বড় বাজার থেকে শুরু করে নীলফামারী চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে চৌরঙ্গী মোরে ছাত্র নেতারা ওসমান হাদীর হামলার প্রতিবাদে বক্তব্য দেন।

ছাত্রশিবিরের এই প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাজেদুল ইসলাম এবং সেক্রেটারি সেলিম উদ্দিন। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহমদ রায়হান এবং জাকির হোসেন রঞ্জু।

বিক্ষোভ মিছিল শেষ ছাত্র নেতারা বলেন,
বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা ইনক্লাব মঞ্চের ওসমান হাদীর উপর হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

ছাত্রনেতারা বলেন দেশে গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা