November 12, 2026, 1:36 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

**উষাইকোলে খাস পুকুর দখলচেষ্টা নিয়ে উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন**

সিরাজগঞ্জ প্রতিনিধি

**উষাইকোলে খাস পুকুর দখলচেষ্টা নিয়ে উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন**

**সিরাজগঞ্জ প্রতিনিধি:**
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উষাইকোল গ্রামে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের নামে লীজকৃত খাস পুকুর দখলের চেষ্টার অভিযোগে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজের পর কাটাগাড়ি বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে দখলচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়।

স্থানীয়দের অভিযোগ, আশুতোষ স্যানাল নামে এক ব্যক্তি ভুয়া নথিপত্র তৈরি করে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে লীজকৃত কয়েকটি খাস পুকুর দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এতে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত পুকুরগুলো বহু বছর ধরে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের খরচ চালানোর প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ একটি প্রভাবশালী মহল অবৈধভাবে এসব সম্পত্তি দখল করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে।

বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে প্রকৃত লীজগ্রহীতাদের অধিকার সুরক্ষার দাবি জানান। তারা বলেন, ধর্মীয় সম্পত্তি দখলের এ অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না এবং প্রয়োজনে আইনি ও গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা