November 12, 2026, 2:39 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

উল্লাপাড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় আওয়ামী লীগের ১০০ বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগ দেওয়া অন্য ব্যক্তিরা হলেন, পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য টুটুল শেখ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আছাব আলী ও সদস্য সিরাজুল ইসলামসহ অত্র ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী জানান, ‘উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের আমার নিজ বাড়িতে এসে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সবাইকে চিনি ও জানি।’

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ওই দলে কোনো আদর্শ নেই। যে যার যার মতো করে দুর্নীতি করেছে। শুধু তাই নয়, তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিতে যোগদান করলাম। যতদিন বেঁচে থাকব, আজ থেকে বিএনপির রাজনীতিই করব।’বিএনপিতে যোগদানের কথা স্বীকার করে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইদ্রিস আলী বলেন, ‘আমি অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করেছি। কিন্তু চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতি করতে বাধ্য হয়েছিলাম। আজ বিএনপির মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী ও তার নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা বিমোহিত। তারা ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ভোটে বিএনপির প্রার্থীকে ভোট দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা