November 13, 2026, 8:00 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ঈশ্বরদীতে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তৌকিমুজ্জামান অন্তর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

ঈশ্বরদীতে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তৌকিমুজ্জামান অন্তর
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণার সময় জেলা জামায়াতের আমীর ও পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং তাঁর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সভাপতি ড. নুরুজ্জামান প্রামাণিক। বক্তব্য দেন জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, পৌর আমীর ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের অভিযোগ করে বলেন, “ কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে অধ্যাপক আবু তালেব মণ্ডল ও আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে। অর্ধশতাধিক নেতাকর্মী আহত, মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।” তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মণ্ডল, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব হাসান, সেক্রেটারি তারিকুজ্জামান তানিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় এলাকায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ঘটে। উভয় পক্ষের ৫০–৬০ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা