November 12, 2026, 10:35 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোহাম্মদ নাঈম বিন রফিক মংলা উপজেলা প্রতিনিধি

ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
‎
‎মংলা প্রতিনিধি: মোহাম্মদ নাঈম বিন রফিক মংলা উপজেলা প্রতিনিধি
‎ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সংঘটিত অতর্কিত হামলার তীব্র প্রতিবাদে শুক্রবার রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওসমান হাদী ভাইয়ের ওপর যারা হামলা চালিয়েছে এবং যারা তাকে হত্যার পরিকল্পনা করেছে—তাদেরকে কোনো প্রকার বিলম্ব ছাড়াই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হলে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠন।
‎বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে—এমন কোনো অপচেষ্টা আমরা মেনে নেব না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।
‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিন আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাঈম বিন রফিক, সহ-সভাপতি হাফেজ সাইদুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ আলামিন গাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
‎প্রতিবাদ সভা শেষে নেতৃবৃন্দ হামলার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তারা আহত ওসমান হাদী ভাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন এবং দেশবাসীসহ সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা