November 12, 2026, 12:24 pm
শিরোনাম :
রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ

আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

এম,শাহজাহান,(ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)

আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

এম,শাহজাহান,(ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। অভিযুক্ত
গোলাপ হোসেন উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো.লুৎফর রহমান স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নাশকতার মামলায় ধানশাইল ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে থানা পুলিশ। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে গোলাপ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা