November 12, 2026, 8:24 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

শফিকুল মাওলা হাতিয়া উপজেলা নোয়াখালী

হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

শফিকুল মাওলা
হাতিয়া — প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিথ্যা ধর্ষণ মামলার মাধ্যমে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ২নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

২০ ফেব্রুয়ারী(শুক্রবার) বিকালে উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ করেছেন। তাদের দাবি, এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি বিশেষ মহলকে ফাঁসাতে ও দ্বীপ উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র করা হয়েছে।

সমাবেশে স্থানীয় জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, “আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে এই মিথ্যা নাটক সাজিয়েছেন। আমরা অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এর পেছনের মূল হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে প্রকল্প বাজারে একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন স্থানীয় এলাকাবাসী ও প্রকল্পে স্থানীয় বাসিন্দারা।

২ নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরে জনগন এর ব্যানারে করা মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক নারী পুরুষ।

উল্লেখ্য সংসদ নির্বাচনকেন্দ্র করে একনারী শাপলা কলিতে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু তার দেওয়া বক্তব্যে অনুযায়ী যে সময় ঘটনাটি ঘটেছে বলা হয়েছে সে সময় অভিযুক্ত ব্যক্তি হসপিটালে ভর্তি ছিলেন। এতে করে এই ঘটনার সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। এর পক্ষে বিপক্ষে অবস্থান নেয় এনসিপি ও বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা