November 11, 2026, 4:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ জুয়েল খাঁন খুলনা

হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা জেলার হরিণটানা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিটে হরিণটানা থানার কৈয়া বাজার মিন্টুর ভ্যান রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই মেহেদী হাসান, এসআই কামরুল ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম।
অভিযান চলাকালে সন্দেহভাজন মোঃ হাবিবুর রহমান (৫৫), পিতা মৃত আঃ বারী মোড়ল, থানা পাটকেলঘাটা, জেলা সাতক্ষীরা—এর দেহ তল্লাশি করে তার কাছে ২০০ (দুই শত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করে।
ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে হরিণটানা থানা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
মাদকবিরোধী এই অভিযানকে স্থানীয় এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং যুব সমাজ ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা