November 12, 2026, 11:22 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্বাধীনতার পর আধুনিক যুগে পা রাখছে দ্বীপবাসী; শুরু হচ্ছে ফেরি চলাচল

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

স্বাধীনতার পর আধুনিক যুগে পা রাখছে দ্বীপবাসী;
শুরু হচ্ছে ফেরি চলাচল

ফাতেমা আকতার
হাতিয়া নোয়াখালী) প্রতিনিধি

এতদিন যা ছিল শুধু স্বপ্ন। এখন তা বাস্তবে রুপ নিতে চলেছে। সরাসরি গাড়িতে আসা যাওয়া করা যাবে । মালামাল বোঝাই গাড়ী আসতে পারবে সহজে। স্বাধীনতার পর এই প্রথম মূলভ’খন্ডের সাথে নিরাপদ যোগাযোগের ব্যবস্থার মধ্য দিয়ে আধুনিক যুগে পা রাখছে দ্বীপের বাসিন্ধারা। দীর্ঘ প্রতিক্ষার পর ফেরী চলাচলের সিদ্বান্তে বদলে যাবে এই দ্বীপের ব্যবসা বানিজ্যের ধরন। অর্থনীতিসহ জীবন যাত্রায় আসেব ব্যাপক পরিবর্তন। দুই পাড়ে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। দ্রুত সময়ের মধ্যে চালু হবে ফেরী। সেই অপেক্ষায় প্রহর গুনছেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্ধারা।

সাড়ে সাত লাখ মানুষের দ্বীপ হাতিয়ার যোগাযোগ এতদিন নির্ভর ছিল নৌযান, পুরোনো সিট্রাক ও ঝুঁকিপূর্ণ ট্রলারের ওপর। এতে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল চরমে। বর্ষায় ট্রলার দুর্ঘটনাও ছিল নিত্যদিনের ঘটনা। বিগত সরকার গুলো শুধু আশ্বাসে সীমাবদ্ধ ছিল। উল্লেখ করার মতো কোন উন্নয়ন যোগাযোগ ব্যবস্থায় করা হয়নি। সেই দুর্ভোগ লাগব হবে এবার। ফেরী চলাচলের জন্য তৈরি করা হচ্ছে নলচিরা ও চেয়ারম্যান ঘাটে লেন্ডিং স্টেশন। ডিসেম্বর এর মধ্যে কাজ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফেরি চালু হলে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা দ্বীপবাসীর।

ফেরী চলাচলে উচ্ছাসিত দ্বীপের বাসিন্ধারা। এই রুটে চলাচলকারী যাত্রী, মমূর্ষ রোগী, পণ্য আনা নেওয়া ও জরুরী প্রয়োজনে জেলা শহরে যাওয়ার ক্ষেত্রে এখন আর ভোগান্তীতে পড়তে হবে না। ব্যবসায়ীদের মালামাল বোঝাই গাড়ী আসবে দোকানের সামনে। থাকবে না কোন ঝুঁকি। আবার দ্বীপের ইলিশ মাছ, ঢাল, বাদাম ও ধান সহ উৎপাদিত পণ্য ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া যাবে মোকামে। পাওয়া যাবে সঠিক মূল্য। এই ফেরীতে দ্বীপের বাসিন্ধাদের দীর্ঘদিনের ভোগান্তী যেমন দুর হবে। তেমনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

তবে এই ফেরীর জন্য দ্বীপের বাসিন্ধাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে অনেক। দ্বীপের সন্তান এনসিপির মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে ঘুরেছে দিনের পর দিন। নৌ- উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পরিদর্শনে এসেছে কয়েকবার। তাতেই আলোর মূখ দেখতে পেয়েছে হাতিয়ার ফেরী।

নৌ উপদেষ্টা, এম সাখাওয়াত বলেন, আগের সরকার কোন কাজ করেনি। আমরা এখন সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে।

এনসিপির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জানান, ফেরি বাস্তবায়নে তিনি অনেক শ্রম দিয়েছেন। সে সাথে হাতিয়ার সামাজিক সংগঠনের অগ্রণী ভূমিকার কারণে আজকে এই ফেরী বাস্তবায়ন হচ্ছে।

ঝুঁকিপূর্ণ নৌ-যাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্যদিয়ে আধুনিক যুগে পা রাখবে হাতিয়া দ্বীপবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা