November 12, 2026, 12:37 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা আইডিয়াল আলিম মাদ্রাসার সাধারণ তহবিল ও এফডিআর হিসাব থেকে বিধিবিধান না মেনে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম ও সভাপতি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত শেষে প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। এর আগে গত ১ অক্টোবর এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

 

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম ও সভাপতি মো. মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে মাদ্রাসার সাধারণ তহবিল থেকে ৩০ হাজার টাকা এবং এফডিআর হিসাব থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার সভাপতি মো. মিজানুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির তহবিল থেকে উত্তোলন করা অর্থ কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যয় করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে উত্তোলন করা অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অর্থ উত্তোলনসংক্রান্ত অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল ইসলাম নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকছেন না। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। এ ছাড়া প্রভাব খাটিয়ে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উত্তোলন করা অর্থ পুনরায় মাদ্রাসার তহবিলে জমা রাখা হয়েছে। তবে কী কারণে এবং কোন প্রক্রিয়ায় ওই অর্থ উত্তোলন করা হয়েছিল, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

অন্যদিকে, মাদ্রাসার সভাপতি মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তোলন করা অর্থ মাদ্রাসার তহবিলে পুনরায় জমা দিয়েছেন। এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা