November 12, 2026, 7:05 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে

রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে
রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জ
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।
জানা গেছে, গত রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে। কাউছার মিয়ার কাছে প্রাইভেট পড়তে আসা পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলতে থাকে।
তবে শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কাউছার মিয়াকে ধর্মপাশা পূর্ব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক কাউছার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা