সিরাজগঞ্জে ৬ আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসন থেকে এ পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করা যাবে।
আসনভিত্তিক মনোনয়ন উত্তোলনকারীরা—
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ):
বিএনপি: সেলিম রেজা
গণঅধিকার পরিষদ: মল্লিকা খাতুন
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ):
বিএনপি: ইকবাল হাসান মাহমুদ টুকু
জামায়াতে ইসলামী: মুহাম্মদ জাহিদুল ইসলাম
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ):
বিএনপি: আয়নুল হক
জামায়াতে ইসলামী: মোহাম্মদ আব্দুস সামাদ
স্বতন্ত্র: ইলিয়াছ রেজা রবিন
খেলাফত মজলিস: মুহা. আব্দুর রউফ সরকার
বিএনপি: খন্দকার সেলিম জাহাঙ্গীর রবিন
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া):
বিএনপি: এম. আকবর আলী
স্বতন্ত্র: আলমগীর হোসাইন
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী):
জামায়াতে ইসলামী: মো. আলী আলম
ইসলামী আন্দোলন: নুরুন নবী
এনসিপি: মঞ্জুর কাদের
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর):
বিএনপি: এম. এ. মুহিত
স্বতন্ত্র: মো. শফিকুল ইসলাম
স্বতন্ত্র: মো. হুমায়ুন কবির
স্বতন্ত্র: মো. মোশাররফ হোসেন শহিদুল