November 12, 2026, 3:39 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে ড্যাব নেতৃবৃন্দের সমন্বয় কমিটি গঠন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে ড্যাব নেতৃবৃন্দের সমন্বয় কমিটি গঠন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার

৫টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয় সাধনের লক্ষ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

ড্যাব সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং চিকিৎসক সমাজের সাংগঠনিক সমর্থন আরও সুসংহত করতে সংশ্লিষ্ট আসনগুলোতে সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও সদস্যদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
আসনভিত্তিক সমন্বয় কমিটি
আসন নং-৬২ (সিরাজগঞ্জ-১):
বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা।

এ আসনে সমন্বয় কার্যক্রমে দায়িত্ব পালন করবেন ডাঃ এ জেড এম তৌহিদুল আলম, ডাঃ মোহাম্মদ মাহাবুবুজ্জামান ও ডাঃ মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আসন নং-৬৩ (সিরাজগঞ্জ-২):
বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ এরফান আহমেদ সোহেল এবং সহ-সমন্বয়ক হিসেবে থাকবেন ডাঃ মোঃ শিমুল তালুকদার।

আসন নং-৬৪ (সিরাজগঞ্জ-৩):
বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ কে এইচ মুরাদ এবং সহ-সমন্বয়ক হিসেবে থাকবেন ডাঃ কৃষ্ণ চন্দ্র পাল।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডাঃ মোঃ সাইফুদ্দিন আহমেদ, ডাঃ এম হাকিম বাবু, ডাঃ মির্জা মোঃ ওয়ালিউল হাসনাত, ডাঃ রিফাত শাহরিয়ার এবং ডাঃ জাকিয়া সুলতানা জুই।

আসন নং-৬৫ (সিরাজগঞ্জ-৪):
বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী।

এ আসনে সমন্বয়ক ডাঃ জয়নুল আবেদীন এবং সহ-সমন্বয়ক ডাঃ মোঃ হাফিজুর রহমান দায়িত্ব পালন করবেন।
আসন নং-৬৬ (সিরাজগঞ্জ-৫):
বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান।
এ আসনে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য চিকিৎসক নেতৃবৃন্দকে মনোনীত করা হয়েছে।

“সিরাজগঞ্জ জেলার প্রতিটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে চিকিৎসক সমাজ সাংগঠনিকভাবে মাঠে থাকবে। জনসেবা ও জনসম্পৃক্ততার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা