November 13, 2026, 7:00 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির গণমিছিল ও ভোট প্রার্থনা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির গণমিছিল ও ভোট প্রার্থনা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ঐক্যের বার্তা দিয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আজ এক আন্দোলনমূলক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়।

গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। মিছিলটি পল্লী বিদ্যুৎ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্না, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাঈফুল্লাহ ইবনে সাঈদ সজল, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌয়াব আলী আকন্দ, সাবেক কাউন্সিলর (১নং ওয়ার্ড) সাজেদুল আলম নাদির, রোম বাদশা সরকার জীবনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেই সিরাজগঞ্জ-৩ আসনে বিজয় নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা